জাতীয়

নির্বাচন ভবনে পুলিশ-বিজিবির কড়া নিরাপত্তা

ঢাকা, ০৭ জানুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কয়েক প্লাটুন বিজিবি।

রবিবার ভোর থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটির সদস্যরা।

নির্বাচন ভবনের চারপাশের সকল সড়ক বন্ধ করে দিয়ে কেবল পর্যটন করপোরেশনের প্রবেশ পথটি খোলা রাখা হয়েছে। চলছে তল্লাশি। পথচারীর চলাচলও সীমিত করা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language