জাতীয়

ঢাকা আজও বায়ুদূষণের শীর্ষে

ঢাকা, ০৬ জানুয়ারি – নতুন বছরেও ঢাকার বায়ুদূষণ অব্যাহত। গতকাল শুক্রবারের মতো আজ শনিবারও বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক এ তথ্য জানিয়েছে।

দূষণের তালিকায় ২৯২ স্কোর নিয়ে আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। পাশাপাশি দুই নম্বরে থাকা চীনের সাংহাইয়ের বাতাসের মানের স্কোর ১৯৯। এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া তালিকায় আজ শীর্ষ তিন নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা। শহরটির বাতাসের মানের স্কোর ১৯৮। এই মানের বাতাসও নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language