বুধবার ভার্চুয়ালি ৫ জেলায় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা

ঢাকা, ০২ জানুয়ারি – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বুধবার (৩ জানুয়ারি) দেশের ৫ জেলা ও একটি উপজেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (২ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি দেশের ৫ জেলা ও একটি উপজেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি। তিনি পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা-থানা-পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ জানুয়ারি ২০২৪









