শরীয়তপুর

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর, ০২ জানুয়ারি – ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, সোমবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে বলে জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language