চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের গাছে জোড়া ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ, ২৪ ডিসেম্বর – চাঁপাইনবাবগঞ্জের ফুড অফিস মোড়ে মসজিদের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড় জামে মসজিদের সামনে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়। পরে পুলিশ গিয়ে বিষ্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ দু’টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ককটেল দু’টি একটি গাছের ডালে লেগে বিস্ফোরিত হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকছুদুর রহমান জানান, আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা স্প্রিন্টারবিহীন ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসি টিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language