জাতীয়

প্রার্থিতা হারালেন আ’লীগের এনামুল

ঢাকা, ১৩ ডিসেম্বর – যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের মনোননয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল নির্বাচন কমিশন মঞ্জুর করেছেন।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দেন।

অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন।

এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় আপিল করেছিলেন।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language