ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে ১০০০ পুলিশ মোতায়েন

নয়াদিল্লি, ১৭ অক্টোবর – বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৯ অক্টোবর পুনেতে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। যেখানে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ও এর আশপাশে ১১৭৭ পুলিশ মোতায়েন থাকবে। খবর হিন্দুস্তান টাইমসের।

কর্তৃপক্ষ থেকে জানা যায়, শহরের গাহুঞ্জে এলাকার পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াদে ১০০র বেশি পুলিশের অফিসার মোতায়েন করা হয়েছে।

এ নিয়ে ডেপুটি পুলিশ কমিশনার আর রাজা বলেন, পুনে সিটি লিমিটে ভারত ও বাংলাদেশ দল হোটেলে অবস্থান করছে। আমরা এর কারণে নিরাপত্তা আরও জোরদার করেছি এবং অপ্রত্যাশিত কিছু যাতে না হয় সেটা নিশ্চিত করছি।’

রাজা আরও জানান, হোটেলের নিরাপত্তায় ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছেন। এদের মধ্যে ২৬ জন সিনিয়র অফিসার রয়েছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language