ঢাকা

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন

ঢাকা, ১১ অক্টোবর – রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রাত ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। এ খবরে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ছয়টি ইউনিট। পরে একে একে দুর্ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় রাত ১টা ২৬ মিনিটে। আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

এ খবর জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া কর্মকর্তা) আনোয়ারুল ইসলাম।

সূত্র: কালবেলা
আইএ/ ১১ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language