বিজ্ঞান ও প্রযুক্তি
চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। এতদিন কিছু জানতে চাইলে লিখে প্রশ্ন করতে হতো এই প্ল্যাটফর্মে। তবে এবার নতুন সুবিধা হিসেবে অডিও এবং ইমেজ আপলোড করে প্রশ্ন করা যাবে চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই গত সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে, চ্যাটজিপিটিতে নতুন ইমেজ ও ভয়েস ফিচার আনছেন তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার এই আ্যপে নতুন দুটি সুবিধা পাবেন ব্যবহারকারীরা। কষ্ট করে পুরো প্রশ্ন না লিখে নিজের পছন্দমতো প্রশ্ন ভয়েসে জানালেই উত্তর দেবে চ্যাটজিপিটি। এ ছাড়া ছবি দিয়েও প্রশ্ন জিজ্ঞেস করা যাবে এ অ্যাপকে। চ্যাটজিপিটির এ সুবিধা আগামী দুই সপ্তাহ পর্যন্ত কেবল পেইড সাবস্ক্রাইবাররাই পাবেন।
এম ইউ/০৮ অক্টোবর ২০২৩







