জাতীয়

করোনায় গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু বেড়েছে শনাক্ত

ঢাকা, ২৭ ডিসেম্বর- করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৫২ জনে। এছাড়া শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসে তার আগের দিন ৩০ জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮৬৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫১ হাজার ৯৬১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪টি, জিন-এক্সপার্ট ২৪টি, র্যা পিড অ্যান্টিজেন ২৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার পাঁচটি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৫০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৯১০টি।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা ও রংপুর বিভাগের দুই জন করে চারজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৩ জন। আর বাড়িতে একজন।

মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

আরও পড়ুন- ‘মাদকমুক্ত না হওয়া পর্যন্ত পুলিশ বাহিনীতে ডোপ টেস্ট অব্যাহত থাকবে’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার আট দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

সূত্র: আরটিভি
আডি/ ২৭ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language