ঢালিউড

ফের একসঙ্গে অভিনয়ে ফিরছেন রাজ-পরী

ঢাকা, ১৭ সেপ্টেম্বর – ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তাদের ব্যক্তিগত জীবনে চর্চার যেন শেষ নেই। ব্যক্তিগত কারণেই বার বার বিতর্কে জড়িয়েছে তাদের নাম। ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে তাদের দেখেছেন দর্শক। শোনা যাচ্ছে বহুদিন পর আবার নাকি ক্যামেরার সামনে একসঙ্গে দেখা যাবে তাদের।

গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। চলতি মাসেই শুরু হবে শুটিং। পরীমণি অভিনীত শেষ ছবি ‘পাফ ড্যাডি’ মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। এতে পরীর সঙ্গে রয়েছেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজল প্রমুখ। এই ‘মায়া’ নামক ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরীমণিকে। তার বিপরীতে অভিনয় করবেন কে?

এ প্রসঙ্গে সঠিক ভাবে কিছু বলতে না চাইলেও, সূত্রের মাধ্যমে জানা যায় প্রাথমিক ভাবে নাকি তারা রাজকেই পরীমণির বিপরীতে ভেবেছেন। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে বিস্তারিত জানা যাবে।

রাজ-পরীকে বড় পর্দায় তাদের দেখার অপেক্ষায় দর্শক। অনেকেই ভেবেছিলেন আর একসঙ্গে অভিনয় করবেন না তারা। কিন্তু তেমনটা হচ্ছে না, সব ঝামেলা মিটিয়ে আবারও নাকি একসঙ্গে সিনেমা করছেন রাজ -পরী। সন্তান হওয়ার জন্য বেশ অনেক দিন নতুন সিনেমা করেননি নায়িকা।

আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language