রাজবাড়ী

রাজবাড়ীতে বালু চাপায় নিহত ৩

রাজবাড়ী, ১৩ সেপ্টেম্বর – রাজবাড়ীতে বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মো. এসরাকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে পরবর্তিতে বিস্তারিত তথ্য জানাবেন বলেও জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন জৌকুড়া ঘাট এলাকায় রয়েছে বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়।

মঙ্গলবার রাত ১১টার দিকে বালুর স্তুপ থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ বালুর স্তুপের উপর থেকে বেকু বালু নিয়ে ওই ট্রাকের উপর পরে।

এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক ও ট্রাক চালকের মৃত্যু হয়। তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language