এশিয়া

নতুন সাবমেরিনের উদ্বোধনে কিম জং উন

পিয়ং ইয়াং, ০৮ সেপ্টেম্বর – সাবমেরিন উদ্বোধন করে কিম জানিয়েছেন, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজিয়ে তোলার পথে আরো এক ধাপ আগালো।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়া। গত বুধবার তারা যে সাবমেরিনের উদ্বোধন করেছে, তা পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং এই সাবমেরিন থেকে তা উৎক্ষেপণও করা সম্ভব।

উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন জানিয়েছেন, এর ফলে দেশের নৌ বাহিনী আরো একটু শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরো এক ধাপ এগিয়ে গেল।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম জানিয়েছেন, দেশের স্থলবাহিনী এবং নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। সকলেই যাতে পরমাণু অস্ত্র প্রয়োজনে ব্যবহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার কিম আরো একবার সেবমেরিনটি দেখতে যান। তার উপস্থিতিতে সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নেওয়া হয়।

নতুন সাবমেরিনের উদ্বোধনে কিম জং উন

৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।

আপাতত উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।

নর্থ কোরিয়ার হাতে আরো সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রশাসন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language