ঢাকা

চুরির ৭২ ঘণ্টা পর নবজাতক উদ্ধার

ঢাকা, ০৩ সেপ্টেম্বর – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চুরি হওয়ার ৭২ ঘণ্টা পর নবজাতক শিশু আব্দুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ।

তিনি বলেন, নবজাতককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। নবজাতক শিশু চুরির ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক শিশুকে চুরি করে নিয়ে যায় এক নারী। এ ঘটনায় শিশুটির বাবা শাহবাগ থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও কাজ করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language