সিলেট

৪২ মিনিট বিদ্যুৎবিহীন ছিল পুরো সিলেট

সিলেট, ২৭ জুলাই – আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালনে বিপর্যয় ঘটায় ব্ল্যাক আউটে চলে যায় সিলেট বিভাগ। এ সময় পুরো বিভাগ প্রায় ৪২ মিনিট বিদ্যুৎবিহীন ছিল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮টা ১৮ মিনিটে সিলেট গ্রিডে এই বিপর্যয় ঘটে। এরপর রাত ৯ টার দিকে সঞ্চালন স্বাভাবিক পর্যায়ে আসে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটো বন্ধ থাকায় সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েকঘণ্টা সময় লাগবে। এখন লোডশেডিং করে বিদ্যুৎ সঞ্চালন করা হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৭ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language