ঢালিউড

ভিন্ন এক চরিত্রে আসছেন পরীমনি

ঢাকা, ১৯ ডিসেম্বর- তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শনিবার (১৯ ডিসেম্বর) চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। শুটিংয়ের ফাঁকে নিজের ফেসুবকে ছবিও শেয়ার করেছেন এ লাস্যময়ী নায়িকা।

একটি ব্যান্ড দলকে ঘিরে তৈরি হয়েছে নতুন সিনেমার গল্প। গল্পে তারুণ্যের উদ্দাম দেখা যাবে। পরিচালক তৌকীর আহমেদ জানান, তারুণ্যের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার একটি মেলবন্ধন পাওয়া যাবে এ সিনেমায়।

পরীর ফেসবুক সূত্রে জানা গেছে, ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় ‘দিবা’ চরিত্রে দেখা যাবে পরীমনিকে। ১৭ ডিসেম্বর থেকে চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। নিজের ডিজাইন করা পোশাক পরে এ সিনেমায় অভিনয় করছেন পরীমনি।

তবে সিনেমাটি নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ নির্মাতা। ওদিকে মহরতে পরীমনি জানিয়েছিলেন, বর্তমান ও অতীত চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, পরীমনির চরিত্রে আরও একটি শেডস দেখতে পাবে দর্শক। তবে তার জন্য নেটিজেনদের অপেক্ষা করতে হবে। যতদিন না পরীমনি নতুন ছবি শেয়ার করেন ততদিন।

আরও পড়ুন : হানিফ সংকেতের নির্দেশনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। টানা চিত্রায়ণ শেষে আসছে মার্চে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি দেওয়ার পরিকল্পনা টিমের।

পরীমনি ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, শ্যামল মওলা, রওনক হাসান, জাকিয়া বারী মম প্রমুখ।

আডি/ ১৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language