জাতীয়
সফলভাবে সম্পন্ন হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

ঢাকা, ২৩ জুন – বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি বছর বাংলাদেশি হজযাত্রীদের জন্য প্রি-হজ ফ্লাইট সম্পন্ন করেছে।শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা
খন্দকার জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ২৬২ বাংলাদেশি হজযাত্রী নিয়ে শেষ প্রি-হজ ফ্লাইট বিজি৩৩৫ জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছিল।
তিনি আরও বলেন, ’এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। ২১ মে থেকে বিমান ১৬০টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করেছে।’
বিমান হজ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ায় সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হয়েছে।
প্রথম ফিরতি হজ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ২০২৩ সালের ৩ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। সূত্র : ইউএনবি
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জুন ২০২৩







