সিলেট

স্থানীয়দের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

সিলেট, ১৬ জুন – বহিরাগত প্রবেশে নিষেধ করা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও ইটপাটকেল ছোড়া হচ্ছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং প্রধান ফটক সংলগ্ন দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৬ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language