প্রশিক্ষণরত অবস্থায় মারা গেলেন ইউএনও

পটুয়াখালী, ১১ জুন – ভারতের উত্তরাখন্ড প্রদেশের মিশৌরিতে প্রশিক্ষণরত অবস্থায় পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল আমিন (৪২) মারা গেছেন। রোববার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার মারা যান তিনি।
বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও গত ৬ জুন প্রশিক্ষণের জন্য ভারত যান। সে ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার মহিশকাটা ইউনিয়নের চুনাখালী গ্রামে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। রোববার দুপুরে তিনি উত্তরাখন্ড প্রদেশের মিশৌরীতে প্রশিক্ষণে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তান নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ জুন ২০২৩









