জাতীয়

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

ঢাকা, ১২ মে – যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে আরও ২৩৯ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরলেন। এর আগে বৃহস্পতিবার সকালে ৫১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

গত ৮ মে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৫ বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language