ঢাকা

বঙ্গবাজারের বিপরীতে বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ০৮ এপ্রিল – রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটের ৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ৮টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ এপ্রিল ২০২৩


Back to top button
🌐 Read in Your Language