পুষ্টি

আদা খেলে কী হয়?

মশলা হিসেবে আদা যতটা না পরিচিত তার চেয়ে অনেক বেশি পরিচিত ভেষজ ওষুধ হিসেবে। আদার রয়েছে অনেক গুণ। আদা খেলে মেলে অনেকরকম উপকারিতা। রান্নায় ব্যবহারের পাশাপাশি এটি কাঁচাও খাওয়া যায়। চলুন জেনে নেই আদা খেলে কী উপকারিতা মেলে-

আদায় রয়েছে বেশিরভাগ ঠান্ডা-সর্দিজনিত রোগের পেছনে দায়ী রাইনো ভাইরাস দমনের শক্তিশালি রাসায়নিক উপাদান। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি একটি প্রাকৃতিক ব্যাথা-নাশক এবং জ্বর প্রতিরোধী হিসেবেও কাজ করে।

আদা শরীরের জোড়াগুলোতে সৃষ্ট ব্যাথা এবং আর্থ্রাইটিসে আক্রান্তদের প্রদাহ দূর করে। কারণ আদাতে রয়েছে জিঞ্জারোল নামের একটি উপাদান। যা প্রদাহরোধী উপাদান। এটি প্রদাহজনক সাইটোকিন গঠন প্রক্রিয়াকে দমন করে।

আদা আপনার হজম শক্তি বাড়াবে এবং আপনাকে কষ্টকর এবং অস্বস্তিদায়ক পেট ফাঁপা থেকে রক্ষা করবে। বায়ুনাশক ঔষধি উপাদান হিসেবে আদা পাচক রস এবং হজম প্রক্রিয়ার উদ্দীপনা বাড়ায়। পাশাপাশি এতে রয়েছে জিনজিয়াবিন এনজাইম যা প্রোটিন ভাঙ্গতে সহায়ক।

আডি/ ০৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language