পুষ্টি

বাদাম খাবেন যেভাবে

ডায়াবেটিস, থাইরয়েড, মানসিক চাপ, হার্ট বা হাঁটুকে সুস্থ রাখতে অনেক ধরনের খাবার প্রয়োজন। এসব খাবার খাওয়ার আছে সঠিক নিয়ম। আমাদের স্বাস্থ্যরক্ষায় কিছুটা বিধিনিষেধ, উচিত-অনুচিত মেনে চলতেই হয়। এছাড়া ওজন কমানোর জন্য বেছে নেয়া উচিত সঠিক খাদ্যতালিকা ও জীবনযাপন।

এমনই একটি খাবার হলো বাদাম। পুষ্টিবিদদের মতে, বাদামের ডায়েট সকলেরই প্রয়োজন। বাদাম যেমন পেট অনেক ক্ষণ ভরা রাখে, তেমনই শরীরে অল্প ফ্যাটের যে প্রয়োজন হয় তাও পূরণ করে বাদাম।

কিন্তু কীভাবে খাবেন বাদাম, তার উপরও নির্ভর করে কতটুকু পুষ্টি পাবেন। চিকিৎসকদের মতে, কাঁচা বাদাম বা রোস্ট করে খাওয়া বাদাম থেকে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় না। তাই বাদাম খান পানিতে ভিজিয়ে।
অন্তত ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখলে বাদামের সম্পূর্ণ পুষ্টিগুণ পায় শরীর। তাই যে কোনো ধরনের বাদামই খান এই নিয়ম মেনে। এতে মেদ কমা থেকে শুরু করে অনেক ধরনের পুষ্টিগুণ পাবেন।

আডি/ ০৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language