ইউরোপ

ফুটপাতে গাড়িচাপায় ৯ মাসের শিশুসহ নিহত ৫

বার্লিন, ০২ ডিসেম্বর – জার্মানির দক্ষিণাঞ্চলী ব্যস্ত শহর ট্রিয়ারে ফুটপাতে গাড়ি উঠে যাওয়ায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

নিহতের মধ্যে রয়েছে ৯ মাসের একটি শিশুও। এছাড়া ১৫ জনের বেশি আহত হয়েছেন। পুলিশ গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। ৫১ বছরের গাড়িচালক ওই অঞ্চলেরই বাসিন্দা।

নগরীর মেয়র মঙ্গলবারের এ ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাধারণত প্রতিবছর ঘটনস্থালে নগরীর ক্রিসমাস মার্কেট বসে। কিন্তু করোনার কারণে এ বছর সেখানে ক্রিসমাস মার্কেট বসেনি।

আরও পড়ুন : কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত-পাকিস্তান

পুলিশের এক মুখপাত্র বলেন, পথচারীদের এলাকায় একটি গাড়ির আঘাতে আহত অনেক মানুষকে আমরা উদ্ধার করেছি৷ গাড়িটি এবং সেটির চালককে আটক করা হয়েছে৷

প্রসিকিউটর পিটার ফ্রেটজেন সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন মাদকাসক্ত ছিল। এই ঘটনায় কোনো জঙ্গী সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

ট্রিয়ার মেয়র ওল্ফ্রাম লিবি বলেন, সন্দেহভাজনকে মানসিক সমস্যাগ্রস্ত মনে হচ্ছে তবে তদন্তের আগে নির্দিষ্ট করে কিছু বলা উচিত নয়।

সুত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ০২ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language