শরীর চর্চা

উদ্ভট সব যোগ ব্যায়াম!

ভারতে যোগ ব্যায়ামের সূত্রপাত, সেই যোগ ব্যায়াম বা ইয়োগা এখন বিশ্বজুড়ে পরিচিত৷ যুগ পরিবর্তনের সাথে সাথে এর পদ্ধতিতেও এসেছে পরিবর্তন৷ অর্থাৎ আপনার যেমনটা করতে ভালো লাগে, সেভাবেই যোগ ব্যায়াম করতে পারবেন আপনি৷

কেমন ছাগল চাই?
নাইজেরিয়ার বামন প্রজাতির বিশেষ ছাগল লাগবে এই যোগ অভ্যাসের জন্য৷ এই ছাগল ছোট্ট কুকুর ছানার আকারের হয়৷ এই ধরণের যোগে ছাগলকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়৷

ছাগলের সাথে ভালোবাসা
কেবল যোগ অভ্যাসের সময়ই নয়, তাদের যখন ইচ্ছে হয়, যারা যোগ ব্যায়াম করছেন তাদের মুখটা চেটে একটু আদর করে দিয়ে যায় এই ছাগশিশুরা৷ অর্থাৎ এটা বাড়তি পাওনা৷

এই যোগের ফল
যোগ ব্যায়ামের প্রশিক্ষক বলে থাকেন, ছাগল বা অন্য যে কোনো প্রাণি যখন এ ধরনের ক্লাসে থাকে, তখন যারা ব্যায়াম করেন বা আসন করেন, তাদের মধ্যে একটু বেশি আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়৷

এরিয়াল যোগ
ছাদ থেকে কাপড় ঝুলিয়ে দেয়া হয় এবং তা ধরে মানুষ উল্টো ঝুলে থাকে এবং বিভিন্ন যোগ অভ্যাস করে৷ এই ব্যায়ামে যোগ এবং জিমন্যাস্টিকসের সম্মিলন রয়েছে৷

উষ্ণ যোগ
যুক্তরাষ্ট্রের ‘হট যোগ-’এর প্রচলন করেছেন ভারতের বিক্রম চৌধুরী৷ এই যোগে কক্ষের তাপমাত্রা রাখা হয় ৪০ ডিগ্রি৷ এই কক্ষে বসে ২৬ ধরনের যোগ অভ্যাস করা হয়৷

হাসি যোগ
বিশ্বজুড়ে এখন এই যোগ ভীষণভাবে পরিচিত ৷ এর সূত্রপাত হয়েছিল মুম্বইতে৷ ডক্টর মদন কাটারিয়া এই যোগ অভ্যাস শুরু করেছিলেন ৷ আজ বিশ্বের বিভিন্ন দেশে এই যোগ চর্চা করা হয়৷

বিয়ার যোগ
ভারতের কোনো যোগাচার্য এ ব্যাপারে আপনাকে কোনো পরামর্শ দিতে পারবেন না৷ কিন্তু বার্লিনে এই যোগ বেশ পরিচিতি পেয়েছে৷ দুই বোতল বিয়ার এই যোগ ব্যায়ামে ব্যবহার করা হয়৷

আডি/ ০২ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language