ভোলা

ভোলায় নতুন কূপে গ্যাসের সন্ধান, পরীক্ষামূলক আগুন প্রজ্বলন

ভোলা, ২৩ জানুয়ারি – ভোলা নর্থ-২ এ গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ এর নতুন কূপ খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মো. আলী এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। তবে আগামী ৭২ ঘণ্টার পর আমরা নিশ্চিত হতে পারবো এ কূপে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে।

নতুন কূপটি ভোলা সদর উপজেলার দ্বিতীয় এবং জেলায় অষ্টম কূপ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language