শরীর চর্চা

নিয়মিত ব্যায়ামে ৭ পরামর্শ

অধ্যাপক সোহেলী রহমান

অনেকেই নিয়মিত ব্যায়াম করেন বা ব্যায়াম শুরু করবেন বলে মনস্থ করেছেন। কিন্তু একেবারে সাধারণ ব্যায়ামেরও আছে নানা নিয়মকানুন।

১) দৌড়ানো বা হাঁটাহাঁটির জন্য কেডস ব্যবহার করুন। জুতা এমন হবে যেন ভেতরে যথেষ্ট পরিসর থাকে, আঙুলগুলো ভাঁজ না হয়।

২) দৌড়, জগিং বা হাঁটাহাঁটির আগে তিন থেকে পাঁচ মিনিট ওয়ার্মআপ করে নিন, মানে এক জায়গায় দাঁড়িয়ে শরীর মুচড়ে বা লাফিয়ে পেশিকে তৈরি করে নিন। আবার শেষ তিন থেকে থেকে মিনিটে ধীরে ধীরে ব্যায়ামের গতি কমিয়ে দিন।

৩) সারা দিনে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ব্যায়াম করলেই হয়। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট। কিন্তু করতে হবে নিয়মিত। চাইলে ব্যায়ামের সময়টাকে সুবিধামতো ভাগ করে নিতে পারেন।

৪) ঘরের মধ্যে ব্যায়াম করার জন্য স্পোর্টস শপ থেকে ম্যাট কিনে নিতে পারেন।

৫) ব্যায়ামের শেষে স্ট্রেচিং করতে পারেন। বসা অবস্থায় দুই পা টান রেখে পায়ের আঙুলগুলো নিজের দিকে টান টান করতে চেষ্টা করুন। এতে পায়ের পেছনের মাংসপেশি স্ট্রেচিং হবে।

৬) আঁটসাঁট কাপড় পরে ব্যায়াম না করাই ভালো। হাঁটার জন্য ট্র্যাক স্যুট সবচেয়ে উত্তম।

৭) বয়সভেদে ব্যায়ামের হেরফের হয়। বাত, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, পায়ের স্নায়ু জটিলতা ইত্যাদি থাকলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

আডি/ ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language