নাটক

মালদ্বীপের সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন রুনা খান

ঢাকা, ২০ ডিসেম্বর – জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন। এক বছরে ৩৯ কেজি ওজন কমিয়ে চমকে দিয়েছেন এই অভিনয়শিল্পী।

বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত তিনি। কিন্তু নিজের বোল্ড লুকে ফটোশুটে ভক্তদের মনে ঝড় তোলেন এই অভিনেত্রী।

এবার অবকাশ যাপনে মালদ্বীপে গিয়ে সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন রুনা খান।

মালদ্বীপের সৈকতে কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন রুনা। তার ছবিগুলো তুলেছেন কণ্ঠশিল্পী সায়ন্তনী ত্বিষা।

নীল জলের সঙ্গে লাল ও সাদা-কালো পোশাকের ছবি তার ভক্তদের যেন উষ্ণতা বাড়িয়ে দিয়েছে। ছবিগুলো আপলোড করার পর থেকে লাইক কমেন্টস করেছেন তার ভক্তরা।

ছবি দেখে বোঝা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী সময়টা বেশ উপভোগ করছেন। কিছুদিন আগে তিনি জানিয়েছেন গল্পনির্ভর চলচ্চিত্রে কাজ করতে চাচ্ছেন তিনি।

জানা যায়, রুনা খানের ওজন এখন ৬৬ কেজি। এক বছর আগেও যারা দেখেছেন, তারা এখনকার রুনা খানকে দেখে চমকে যান। কারণ মাত্র এক বছরে ৩৯ কেজি ওজন কমিয়ে পুরোপুরি বদলে নিয়েছেন নিজেকে।

সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ দেখা গেছে রুনা খানকে। এখানে তার ‘দীপ্তি’ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান।

অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে রুনা খান পরিচিতি পান। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।

এম ইউ/২০ ডিসেম্বর ২০২২

Back to top button
🌐 Read in Your Language