ইউরোপ

ইতালিতে বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ নারী

রোম, ১১ ডিসেম্বর – ইতালির রাজধানী রোমের একটি বারে রোববার বন্দুক হামলায় তিন নারী নিহত হয়েছেন। গোলাগুলিতে আরও চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।

ইতালীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রোমের ফিদেনে জেলার একটি বারে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের এক সভায় একজন ব্যক্তি বন্দুক বের করে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

ইতালীয় বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ঘটনায় ৫৭ বছর বয়সী একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আনসা বলেছে, আটককৃত ব্যক্তি বারে এসে দরজা বন্ধ করে চিৎকার করে ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব’ এবং তারপর গুলি চালাতে শুরু করে।

অন্য একজন প্রত্যক্ষদর্শী রায় নিউজকে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন স্থানীয় বসিন্দা, যিনি এই সমিতির সাথে একাধিক বিরোধে জড়িয়ে ছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language