বিচিত্রতা

বাঘ-মানুষের সহাবস্থান হবে বিহারের যে ৫ গ্রামে

ভারতের বিহারের পাঁচটি গ্রামকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যেখানে মানুষ ও মাংসাশী জন্তু একসঙ্গে সহাবস্থান করবে। বাঘ ও মানুষের একসঙ্গে থাকাকে কেন্দ্র করে বিহারের পশ্চিম চম্পারনের বাল্মীকি টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকায় এমন বিশেষ গ্রাম গড়ে তোলা হচ্ছে। যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানা এবং নেপালের একটি সংস্থা একযোগে এই প্রকল্পে অংশ নিচ্ছে।

মাংসাশী প্রাণীর সঙ্গে যাতে মানুষের সংঘাতকে মেটানো যায়, সেদিক লক্ষ রেখেই বিহারের পাঁচটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে এ প্রকল্পে।

বাল্মীকি-চিতবন, পরসা এলাকা জুড়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিহারের বন্য প্রাণী রক্ষার প্রধান কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নেপালের ‘ন্যাশনাল ট্রাস্ট ফর নেচার কনজারভেশন’ ও যুক্তরাজ্যের ‘চেস্টার জু’ এই উদ্যোগ নিয়েছে। বিহারের বন বিভাগ ইতিমধ্যে এই উদ্যোগকে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গেছে।

ফলে এবার এই বিশেষ পাঁচটি গ্রামে একসঙ্গে বাঘ ও মাংসাশী বন্য প্রাণীর সঙ্গে বসবাস করবে মানুষ। তবে কোনো পক্ষেরই যাতে মৃত্যুভয় না থাকে সেদিকে খেয়াল রাখাই এই প্রকল্পের লক্ষ্য। শুধু তা-ই নয়, যাতে একটিও অপ্রীতিক কাণ্ড না ঘটে যায়, সেদিকেও খেয়াল রাখার দায়িত্ব রয়েছে এই সংগঠন ও প্রশাসনের। সেদিক থেকে এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে মানুষ ও বন্য প্রাণী একসঙ্গে একযোগে এক জায়গায় থাকতে পারে, তার জন্য চেস্টার জু বহুদিন ধরে কাজ করে চলেছে। বহুদিন ধরে মাংসাশী জন্তুদের সঙ্গে মানুষের সংঘাত মেটাতে এই সংগঠনগুলো কাজ করছে। তাদের কাছে মানুষ ও বাঘের সংঘাত খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।

আইএ


Back to top button
🌐 Read in Your Language