রাজশাহী

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

রাজশাহী, ০৩ ডিসেম্বর – রাজশাহী বিভাগে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সব জেলায় বাস চলাচল শুরু করবে বলে জানিয়েছেন, রাজশাহী বাস মালিক গ্রুপের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। জানা গেছে, প্রশাসনের আশ্বাসে তিন দিন ধরে চলা এই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ ডিসেম্বর ২০২২


Back to top button