পরিবেশ

রাজধানীসহ আশপাশের এলাকায় শীত আরও বাড়বে

ঢাকা, ২৫ নভেম্বর- রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বুধবার তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বাড়তে পারে বাতাসের বেগ।

বুধবার (২৫ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, বুধবার সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। রাজধানীর আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে আট থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পরে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার সকাল ৬ টায় পরিমাপকৃত তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৫ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language