মধ্যপ্রাচ্য

বিক্ষোভে ৩ শতাধিক নিহত, স্বীকার ইরানি জেনারেলের

তেহরান, ৩০ নভেম্বর – ইরানে বিক্ষোভকে ঘিরে অস্থিরতায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তরুণী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে প্রথমবারের মতো নিহতদের সংখ্যা প্রকাশ কররো ইরানের রেভল্যুশনারি গার্ড।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়, আধাসামরিক বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহ গার্ডের ঘনিষ্ঠ একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে বলেছেন, ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে বেশ কিছু ‘শহীদ’ রয়েছে। নিরাপত্তা বাহিনী যে সদস্যরা নিহত হয়েছেন তাদেরকে ‘শহীদ’ বলে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ বিক্ষোভে গণমাধ্যমের সংবাদ সংগ্রহের ব্যাপারটি ব্যাপকভাবে সীমিত করে দিয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর নীতি পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। বিক্ষোভ রুখতে দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/৩০ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language