ফুটবল
জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো কোস্টারিকা

দোহা, ২৭ নভেম্বর – রূপকথার জন্মতো আর প্রতিদিন হয় না। ভাগ্যটাও যে সঙ্গে থাকা লাগে! বার বার কোস্টারিকার বিপক্ষে আক্রমণে গিয়েও ফিনিশিং টাচটা দিতে পারেনি জাপান। উল্টো দিকে কোস্টারিকা কাতার বিশ্বকাপে এই প্রথম লক্ষ্য বরাবর শট নিয়ে পাওয়া একমাত্র গোলে হারিয়ে দিয়েছে ব্লু সামুরাইদের। তাতে বিশ্বকাপে এখনও টিকে থাকলো কোস্টারিকা।
অথচ এই ম্যাচটা ছিল জাপানের শেষ ষোলো নিশ্চিত করে রাখার আগাম মঞ্চ। এই ম্যাচ জিতলে পরে আবার জার্মানি-স্পেনের ম্যাচের ফলাফল অনুকূলে আসলেই হতো। সেই লক্ষ্যে পুরোটা সময় দুর্দান্ত খেলে গিয়েও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো। তাতে গ্রুপ ‘ই’- র পয়েন্ট টেবিলও জমে গেছে আরও। স্পেন, জাপান ও কোস্টারিকা তিন দলেরই এখন সমান তিনটি করে পয়েন্ট। জার্মানি অবশ্য আজ হারলেই বিদায় নিশ্চিত হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৭ নভেম্বর ২০২২









