লক্ষীপুর

লক্ষ্মীপুর আওয়ামী লীগের সম্মেলন আজ

লক্ষ্মীপুর, ২২ নভেম্বর – আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে গোটা শহরে সাজ সাজ রব। নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

গোটা শহর ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। সম্মেলন সফল করতে প্রস্তুতির ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। পদের জন্য চলছে জোর লবিংও।

স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানান, দুর্দিনে যারা দলের সঙ্গে ছিল তারা কমিটিতে আসুক। পরীক্ষীত নেতারা ঠাঁই পাক নতুন কমিটিতে। নতুন নেতৃত্বের এই লড়াইয়ে নারীদের প্রাধান্য দেয়ারও দাবি জানিয়েছেন অনেকে।

লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ। ওই সময়ে গোলাম ফারুক পিঙ্কু সভাপতি আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language