বলিউড

মহেশ বাবুর বাবা প্রবীণ অভিনেতা কৃষ্ণা মারা গেছেন

হায়দ্রাবাদ, ১৫ নভেম্বর – মহেশ বাবুর বাবা, দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ১৩ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই গুণী অভিনেতা। হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিন

কৃষ্ণার পুরো নাম ঘটামানেনি শিব রামা কৃষ্ণমূর্তি। ইন্ডাস্ট্রিতে তিনি কৃষ্ণা নামে পরিচিত। ১৯৬৫ সালে আদুর্তি সুব্বা রাও পরিচালিত ‘থেনে মানাসুলু’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাটি ব্যাবসায়িকভাবে সফল হয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ দশক ধরে বিভিন্ন চরিত্রে ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। তাঁর কয়েকটি ব্লকবাস্টার সিনেমা হলো গুদাচারী ১১৬, মারাপুরানি কথা, মাঞ্চি কুটুম্বম, অথাগারু কোথাকোডালু, উন্দাম্মা বোট্টু পেদাথা। এ ছাড়াও বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ছেলে মহেশ বাবুর সাথেও প্রায় ২৫টি সিনেমায় কাজ করেছেন তিনি। বাবা ও ছেলের জুটি ছিল বেশ জনপ্রিয়। তারা নিদা, আন্না থামমুডু, গুদাচারি ১১৭ এবং পোরাতামের মতো সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন তারা।

প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

আইএ/ ১৫ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language