ছানার কেক
জন্মদিন, ব়ড়দিন, বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিনগুলিতে নানা স্বাদের কেক বানানো হয় অনেকের বাড়িতেই। ফ্রুট কেক, চকোলেট কেক, ভ্যানিলা কেক—এমন নানান স্বাদের কেক প্রায়ই খাওয়া হয়। তবে প্রিয়জনের জন্মদিন হোক বা বিশেষ কোনও দিনে নতুন কিছু বানিয়ে চমকে দিতে বানাতে পারেন ছানার কেক। রইল প্রণালী।
উপকরণ
ময়দা: দু’কাপ
গুঁড়া চিনি: তিন কাপ
চিনি: দু’চামচ
বেকিং পাউডার: এক চা চামচ
মাখন: ৭৫ গ্রাম
ডিম: ১টি
জল ঝরানো ছানা: ৩ কাপ
কাজুবাদাম: দু চামচ
কিশমিশ: এক চামচ
ভ্যানিলা এসেন্স: ২ চামচ
ছোট এলাচের গুঁড়া: এক চা চামচ
দুধ: আধ কাপ
প্রণালী
পানি ঝরানো ছানা একটা থালায় ঢেলে ভাল করে মেখে নিন। দলা পাকিয়ে যাতে না থাকে সেদিকে খেয়াল রাখুন।
এ বার অন্য একটি পাত্রে গুঁড়া চিনি, মাখন, ভ্যানিলা এসেন্স, ডিম, দুধ, এলাচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিন। ঘন এবং তরল করে ময়দা মেখে নিয়ে তার মধ্যে ছানা মিশিয়ে নিন ভাল করে।
এরপর অন্য একটি পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে বাদাম, কিশমিশ, কাজু ছড়িয়ে একটি টুথপিক ঢুকিয়ে অভেনে বেক করে নিন।
বেকড হয়ে এলে ঠান্ডা অভেন থেকে বার করে গরম অথবা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ছানার কেক।
আইএ









