জাতীয়

বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে আগুন

ঢাকা, ২২ নভেম্বর – রাজধানীর বনানীতে আনসার ক্যাম্প সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও বোঝা যাচ্ছে না। পরে জানা যাবে।’

সুত্র : আমাদের সময়
এন এ/ ২২ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language