ঢাকা

বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল ফোনসহ একাধিক আসামি গ্রেফতার

ঢাকা, ১০ অক্টোবর – বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল ফোন উদ্ধারসহ জড়িত আসামিদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (নর্থ) বিভাগ।

তবে প্রাথমিকভাবে গ্রেফতার আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (০৯ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্ন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এ বিষয়ে সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১০ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language