সাহিত্য
কবি অলোকরঞ্জন দাশগুপ্ত আর নেই

কবি অলোকরঞ্জন দাশগুপ্ত আর নেই। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তিনি মারা গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
আনন্দবাজার পত্রিকা জানায়, গত চার দশক ধরে জার্মানির বাসিন্দা কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। তিনি স্থানীয় সময় রাত ৯টার দিকে মারা যান। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর স্ত্রী এলিজাবেথ মোবাইলফোনে এ খবর জানান।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গিয়েছিলেন অলোকরঞ্জন। বৈদগ্ধ্য আর সৃষ্টির আশ্চর্য সমন্বয় তাঁর জীবন জুড়ে। শ্রেষ্ঠ কবিতার উৎসর্গে লেখেন, ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর/ছন্দে, আমি কবিতা ছাড়ব না’! যা একদা উস্কে দিয়েছিল বহু বাঙালির কবিতা লেখার আবেগ।
সূত্রঃ বাংলা নিউজ
আডি/ ১৮ নভেম্বর









