বলিউড

নোরাকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

মুম্বাই, ০৪ সেপ্টেম্বর – ফের জেরার মুখে পড়েছেন নোরা ফতেহি। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় জড়িয়েছে তার নাম। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। সূত্রের খবর, সুকেশের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তলব করা হয় অভিনেত্রী নোরাকে। দিল্লি পুলিশের ইকোনমিক উইংস তাকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। কোটি কোটি টাকা তছরুপের মামলায় একইসঙ্গে নাম জড়িয়েছে বলি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজেরও। অতিরিক্ত চার্জশিটে তার নামও জুড়েছে ইডি। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই খবর। শুধু জ্যাকুলিন নয়, একই মামলায় প্রশ্নের মুখে নোরা ফতেহি। সুকেশের দেয়া দামি উপহার উপভোগ করেছেন নোরাও।

এই প্রতারণা মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ডিসেম্বরেই জানা গিয়েছিল ইডি’র হয়ে এবং সুকেশের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নোরা। এদিকে নোরা আগে জানিয়েছেন, সুকেশের সঙ্গে তার কোনো ব্যবসায়িক লেনদেন ছিল না কখনো। বরঞ্চ ন্যায়বিচারের জন্য সাক্ষ্য দিতেও রাজি তিনি। নোরা ফাতেহি জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, তাকে একটি স্বেচ্ছাসেবীমূলক অনুষ্ঠানের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছিল। পরিবর্তে একটি গুচির ব্যাগ, আইফোন উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনা পল। এখানেই শেষ নয়, নোরা জানিয়েছেন, তিনি ও চন্দ্রশেখর তাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার হিসেবে দেবেন।

এম ইউ/০৪ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language