ক্রিকেট

আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড করলেন ওয়ার্নার

আবুধাবি, ০৯ অক্টোবর- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ৫০টি হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। গতকাল বৃহস্পতিবার রাতে চলমান টুর্নামেন্টের ২২তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তিনি ৪০ বলে ৫২ রান করেন।

এই ইনিংসের দ্বারাই অজি তারকা আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্য্যান হিসেবে ৫০ নম্বর হাফ-সেঞ্চুরির মালিক হয়ে গেলেন। এখন পর্যন্ত আইপিএলে ৪৬টি হাফ-সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। সব মিলিয়ে পঞ্চাশ অতিক্রম করেছেন ৫০ বার। ওয়ার্নারের পেছনে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ৪২ ইনিংসে তার অর্জন ৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরি।

আরও পড়ুন: তিন দলের বিসিবি প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট রোববার শুরু

এই তালিকার তৃতীয়স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। দুজনই ৩৯ ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন। রায়না-রোহিত ১টি করে সেঞ্চুরি ও ৩৮টি করে হাফ-সেঞ্চুরি করেছেন।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language