গোপালগঞ্জ

গোপালগ‌ঞ্জে ট্রেনের সঙ্গে ঢালাই মেশিনের সংঘর্ষ, নিহত ৫

গোপালগ‌ঞ্জ, ২১ জুলাই – গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে রাজশাহী থে‌কে ছে‌ড়ে আসা টু‌ঙ্গিপাড়া এক্স‌প্লে‌সের সঙ্গে শ্রমিক বোঝাই ঢালাই মে‌শিনের সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লেই নিহত হয়েছেন ৫ জন।

বৃহস্প‌তিবার রাত ৯ টার দি‌কে কা‌শিয়ানী উপ‌জেলার কাঠামদরস্ত এলাকায় এই ঘটনায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত‌দের বাড়ি কা‌শিয়ানী উপ‌জেলার পারু‌লিয়া গ্রামে ব‌লে জানা‌ গে‌ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের ডিএ‌ডি অবুল কালাম আজাদ।

তিনি বলেন, হতাহতের সংখ‌্যা আরও বাড়‌তে পা‌রে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক ব‌লেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২১ জুলাই ২০২২


Back to top button
🌐 Read in Your Language