বলিউড

সারার হৃদয়ে কার রাজত্ব?

মুম্বাই, ১২ জুলাই – সারা আলি খান, ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবি দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘আতরঙ্গি’- এই পাঁচ ছবি তার ঝুলিতে। তবে তাকে নিয়ে চর্চার শেষ নেই।

সম্প্রতি ‘কফি উইদ করণ’-এ গিয়ে সেই চর্চাই বাড়িয়ে দিলেন সারা আলি খান। অনুষ্ঠানের সেই পর্বে তার সঙ্গী আরও এক তারকা সন্তান। জাহ্নবী কাপুর।

কার উপর ‘ক্রাশ’ হয়েছে সারার? সাইফ-কন্যার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন করণ জোহর। প্রথমে উত্তর দিতে না চাইলেও পরে মনে কথা ফাঁস করেন অভিনেত্রী। মৃদু হেসে বলেন, ‘বিজয় দেবেরাকোন্ডা’। আপাতত বলিউডের এই তারকা-সন্তানের মন জুড়ে শুধুই এই দক্ষিণী তারকার রাজত্ব।

মাঝেমধ্যেই বিজয়ের সঙ্গে ইতিউতি দেখা যায় জাহ্নবীকে। সারাকে এই তথ্য দিতে খুব বেশি বিলম্ব করেননি করণ। তবে কি প্রিয় বন্ধুর মনেও ‘ক্রাশ’-এর বাস? জনসমক্ষেই জাহ্নবীকে প্রশ্ন করেন সারা। ‘কফি উইদ করণ’-এ সইফ-কন্যার সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও।

কফি উইথ করণ সিজন ৭-এ এসেও সারা আলি খানকে পরোক্ষভাবে কার্তিক আরিয়ানকে নিয়ে কথা বলতে শোনা যায়, যেখানে সারা কার্তিককে সকলের প্রাক্তন বলে অ্যাখা করছেন। সারা বলেন, ‘আমার প্রাক্তন সকলেরই প্রাক্তন’। অনেকেই মনে করছেন অভিনেত্রীর এই ‘প্রাক্তন’ আসলে কার্তিক আরিয়ান।

এর আগে করণ জোহরের এই চ্যাট শোতে এসেই সারা জানিয়েছিলেন যে কার্তিক তাঁর ক্রাশ। এরপরই কার্তিক ও সারার ডেটিং শুরু হয়। তবে সেই ডেটিং আদৌও কোনও সম্পর্কে গড়িয়েছিল কিনা সে বিষয়ে দু’‌জনের কেউই মুখ খোলেননি।

এম এস, ১২ জুলাই


Back to top button
🌐 Read in Your Language