বলিউড

কঙ্গনার সিনেমার জন্য সর্বশান্ত প্রযোজক?

মুম্বাই, ০৬ জুলাই – বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তার সর্বশেষ সিনেমা ‘ধাকড়’। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। শোনা যাচ্ছে, এই সিনেমায় লগ্নি করে নাকি এখন সর্বশান্ত প্রযোজক দীপক মুকুট।

‘ধাকড়’ সিনেমার বাজেট ১০০ কোটি। কিন্তু বক্স অফিসে ১০ কোটিরও কম ব্যবসা করেছে অ্যাকশন ঘরানার এই সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুঞ্জন উঠেছে— বক্স অফিসে ‘ধাকড়’ সিনেমাটি ব্যর্থ হওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন দীপক। সিনেমাটি প্রযোজনা করে সর্বশান্ত তিনি। ধার দেনা শোধ করার জন্য সাধের অফিসও বিক্রি করে দিয়েছেন।

তবে দীপক মুকুটের মুখে অন্য কথা। তিনি বলেন, ‘চারদিকে গুঞ্জন রটছে। এগুলো একদম বাজে কথা। বেশিরভাগ টাকাই আমি তুলে নিতে পেরেছি। সময়ের সঙ্গে বাকিটাও পারব।’

তার কথায়, ‘আমরা খুব যত্ন করে সিনেমাটি তৈরি করেছি। খুব ভালোভাবে বানানো হয়েছে। জানি না ভুলটা কোথায়। দর্শক নির্ধারণ করেন তারা কী করবেন কী করবেন। কিন্তু এ রকম একটি সিনেমা নির্মাণ করেন আমরা খুশি।’

এম এস, ০৬ জুলাই

Back to top button
🌐 Read in Your Language