গাজীপুর

গাজীপুরে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর, ২৬ জুন – গাজীপুরে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা, কাপড় ও মেশিন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হামিদ জানান, রোববার বিকাল ৩টার দিকে গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী র্যা ব ফোর্সের ট্রেনিং স্কুলসংলগ্ন সিগমা কমফোর্ট নামে একটি টেক্সটাইল কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র : যুগান্তর
এম এস, ২৬ জুন


Back to top button
🌐 Read in Your Language