বিচিত্রতা

স্ত্রীকে দংশন করা সাপ নিয়ে হাসপাতালে স্বামী!

স্ত্রীকে দংশন করা সাপ বোতলে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন স্বামী। আর এমন দৃশ্য দেখে চমকে উঠেছেন চিকিৎসকেরাও।

এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানা রাজ্যের আফজাল নগর শহরে শুক্রবার (২৫ জুন) এক নারীকে সাপ দংশন করে। পরে ওই নারী পাশাপাশি সাপটিকেও বোতলে ভরে হাসপাতালে নিয়ে যান রামেন্দ্র যাদব।

কেন সাপ নিয়ে আসলেন এমন প্রশ্নে চিকিৎসকদের রামেন্দ্র বলেন, যদি আপনারা জিজ্ঞাসা করেন কোন সাপ দংশন করেছে? তাই নিয়ে এসেছি।

রামেন্দ্র সাংবাদিকদের জানিয়েছেন, তার স্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি সাপটি ছেড়ে দেবেন।

সাপটি শ্বাস নিতে যাতে সক্ষম হয় সে জন্য প্লাস্টিকের বোতলে ছিদ্র করে দেওয়া হয়েছে বলে জানান রামেন্দ্র।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language