নাটক

দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে: মিলন

ঢাকা, ২৫ জুন – উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। সবার মতোই উচ্ছ্বসিত দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। দেশের সবচেয়ে বৃহত্তর প্রকল্প পদ্মা সেতু তৈরিতে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

মিলন বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশের সমগ্র জনগণ ভীষণরকম আনন্দিত, উচ্ছ্বসিত। দেশবাসীকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করেছেন। বাংলাদেশের ২১টা জেলার সঙ্গে পুরো দেশের সরাসরি যোগাযোগের একটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই সেতু। দেশের সবচেয়ে বৃহত্তর প্রকল্প পদ্মা সেতু তৈরিতে আমি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি।’

তিনি আরও বলেন, ‘যে কোনো দেশের যোগাযোগ মাধ্যমের উন্নয়ন মানেই হচ্ছে দেশের উন্নয়ন। শুধু মুখে বললেই হবে না যে দেশ উন্নত হচ্ছে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে, দেশের মানুষের জন্য এ সরকার অনেক ভালো ভূমিকা রাখছে। আমি যেহেতু বাংলাদেশের মানুষ, সুতরাং আমার ভালো লাগার জায়গাটা অনেক বেশি। দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে।’

এম এস, ২৫ জুন


Back to top button
🌐 Read in Your Language