মডেলিং

জীবনের ঝুঁকি নিয়ে তরুণীর টিকটক

ইউক্রেনের একটি আন্ডারগ্রাউন্ড বম্ব শেল্টার থেকে ভিডিও প্রকাশ করতেন ২০ বছর বয়সী এক টিকটক শিল্পী। সেসব ভিডিও ভাইরাল হয়েছে, তাই তাকে অনুসরণ করছেন ১০ লাখের বেশি মানুষ। ফিউচার লেখা এক হুডি পরে জুম ক্যামেরার সামনে হাজির হন ভ্যালেরিয়া শাশেনক। কয়েক সপ্তাহে আগে ইটালির মিলান শহরে পৌঁছেছেন তিনি। বর্তমানে বাস করছেন এক ইটালীয় পরিবারের সঙ্গে।

ইউক্রেন ছাড়ার আগ অবধি দেশটির রাশিয়া সীমান্তের কাছে অবস্থিত চার্নিহিউ শহরের এক বেসমেন্টে বাবামায়ের সঙ্গে বেশ কয়েকদিন কাটিয়েছেন তিনি। আমার মা ২৪ ফেব্রুয়ারি আমার রুমে এসে বলেন: ভ্যালেরিয়া! কিয়েভে বোমার আঘাতে একটি ভবন ধ্বংস হয়ে গেছে! বলেন শাশেনক। তখন তিনি এবং তার বাবামা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে একটি বেসমেন্টে চলে যান। সেসময় তার বাবা একটি রেস্তরোঁ চালাচ্ছিলেন এবং বেসমেন্টটি ছিল তার অফিস। কিছুদিন আগেই সেটি সংস্কার করা হয়েছিল। সেখানে একটি শাওয়ার এবং টয়লেটও বসানো হয়েছিল। শাশেনক সেই বেসমেন্টে ১৭ দিন কাটিয়েছেন। সেখানে থাকাটা খুব ক্লান্তিকর ব্যাপার ছিল, বলেন ২০ বছর বয়সি এই ইউক্রেনীয় তরুণী।

বেসমেন্টে ওয়াইফাই এবং স্মার্টফোন পাওয়ায় নিজেকে অবশ্য ভাগ্যবান মনে করেন তিনি। টিকটক এবং বাইরের বিশ্ব শাশেনক একজন ডিজিটাল নেটিভ: তিনি জেনারেশন জেড এর সদস্য যারা কিনা ইন্সটাগ্রাম এবং টিকটকের সঙ্গে বড় হয়েছে। সোশ্যাল মিডিয়া ছিল তার কাছে বাইরের বিশ্ব দেখার জানালা। তবে, ইউক্রেন যুদ্ধ সেই বাস্তবতায় পরিবর্তন এনে দেয়। কারণ বিশ্ব তখন উল্টো তার কাছে জানতে চাচ্ছিল যে যুদ্ধের মাঝে তিনি কীভাবে টিকে আছেন।

যুদ্ধের মাঝেই থিংস দেট জাস্ট মেক সেন্স ইন নামে একটি বাক্য সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের নিজ নিজ শহর বা একেবারেই ঘরোয়া পরিসরের সঙ্গে সম্পর্কিত অস্বাভাবিক বিষয়াদি এই ট্রেন্ডে তুলে ধরছিলেন। শাশেনকও সেই ট্রেন্ডে যোগ দেন এবং বাংকারে তার জীবনের নানা দিক তুলে ধরতে শুরু করেন। নিজের তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগিয়ে তিনি এমন সব বিষয় প্রকাশ করতে শুরু করেন যা শুধু একটি বম্ব শেল্টারেই অর্থ বহন করে। যেমন হট-এয়ার গান ব্যবহার করে চুল শুকানো, আন্ডারগ্রাউন্ডে ব্রেকফাস্ট কেমন হয় কিংবা স্টোভ ছাড়াই কটেজ চীজের প্যানকেক বানানোর উপায়।

এম এস, ১৭ মে


Back to top button
🌐 Read in Your Language