দক্ষিণ এশিয়া

ওড়িশার এই স্কুলে পুষ্পের গানে নাচছে ছাত্রীরা, সাসপেন্ড অধ্যক্ষ

ভুবনেশ্বর, ০৭ মে – শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পুষ্পা সিনেমার একটি গানে নাচছে। সেই নাচের দুটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এর জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িষা রাজ্যের গ্যাঞ্জাম জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে। বারামুন্দালি হাই স্কুলের শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থীরা একসঙ্গে গানের তালে তালে নাচ করতে থাকে। এ সময় কোনো ক্লাস না থাকলেও শিক্ষকরা শ্রেণিকক্ষ খোলা রেখেই চলে গিয়েছিলেন।

শিক্ষার্থীদের নৃত্যের ১৪ ও ২৪ সেকেন্ডের দুটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ভারতের দক্ষিণী সিনেমার বিখ্যাত নায়ক আল্লু অর্জুনের জনপ্রিয় গান ‘শ্রিভাল্লি’র সঙ্গে তারা নৃত্য করছেন। ভিডিওতে ওই শ্রেণিকক্ষে একটি এলইডি টেলিভিশনও দেখা যায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language